ঢালিউড

মায়ের পুরস্কার নিলেন মেয়ে মুক্তি

 

ঢাকা, ২৪ মার্চ – চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক আসর জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ আজ ২৩ মার্চ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা। বর্ষীয়ান এই অভিনেত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার স্মৃতিবিভ্রম হয়েছে বলে জানা গেছে। আনোয়ারার পক্ষে পুরস্কার গ্রহণ করেছেন তার মেয়ে অভিনেত্রী মুক্তি। উল্লেখ্য এই অভিনেত্রী আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন।

২৩ মার্চ বেলা ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ পুরস্কার তুলে দেন। প্রধানমন্ত্রী তার কার্যালয় থেকে ভিডিও কলে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেলেন খ্যাতিমান দুই বর্ষীয়ান তারকা আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ। গুণী নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ সর্বোচ্চ ১১টি পুরস্কার জিতেছে। ৮টি পুরস্কার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’।

এন এইচ, ২৪ মার্চ


Back to top button
🌐 Read in Your Language