কক্সবাজার

সোনাদিয়া দ্বীপ থেকে মালয়েশিয়াগামী ১০০ রোহিঙ্গা আটক

কক্সবাজার, ২১ মার্চ – কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ১০০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদেরকে আটক করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি বলেন, উখিয়ার বিভিন্ন শরণার্থী শিবির থেকে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে রোহিঙ্গা নাগরিকদের বাহির করে আনেন দালাল চক্রের সদস্যরা। সোনাদিয়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গারা উখিয়ার বিভিন্ন শরণার্থী শিবিরের বাসিন্দা। আজ রাতে পুলিশ সুপারের কার্যলয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২১ মার্চ

Back to top button
🌐 Read in Your Language