মডেলিং

মডেল মুনের জন্মদিন, পেলেন ফ্ল্যাট উপহার

ঢাকা, ৫ নভেম্বর- ক্যারিয়ারের শুরুটা মডেলিং দিয়ে। প্রায় চার বছর আগে ফ্যাশন মডেল হয়ে শোবিজে পথচলা শুরু করেন মুন। কাজ করেছেন নামীদামী বেশ কিছু ফ্যাশন ব্র্যান্ড হাউজের সঙ্গে। কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপন ও নাটকেও। নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন রঙিন এই অঙ্গনে।

গেল ৩ নভেম্বর ছিল এই মডেলের জন্মদিন। বন্ধুবান্ধব থেকে শুরু করে সহকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন পুরোদিন। মহামারীর এই পরিস্থিতিতে বেশ বড় করে না হলেও রাজধানীর একটি রেস্তোরাতে ছোট আয়োজনে এক অনুষ্ঠান আয়োজন করেছিলেন মুন। সেখানে শোবিজের অনেক শিল্পীই হাজির হয়েছিলেন তাকে শুভেচ্ছা জানাতে।

মুন জানান, অল্প সময়ের ক্যারিয়ারে অনেক সহশিল্পীর ভালোবাসা পেয়েছি, সাপোর্ট পেয়েছি। কাজ করতে গিয়ে অনেকের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। জন্মদিনে তেমন কোন আয়োজন করতে না পারলেও ছোট পরিসরেই একটা গেট টুগেদার আয়োজন করেছিলাম। অনেকেই এসেছেন আমাকে শুভেচ্ছা জানাতে। সবার প্রতি আমার কৃতজ্ঞতা।

তিনি আরও বলেন, জন্মদিন মানেই নিজের জীবন থেকে আরও একটি বছর চলে যাওয়া। নিজেকে নিয়ে নতুন করে ভাবা, স্বপ্ন দেখা এবং সেগুলো বাস্তবায়ন করাটাই এখন লক্ষ্য।

জন্মদিনে অনেক উপহার পেলেও এখন পর্যন্ত মুনের পাওয়া সেরা উপহার তার মায়ের কাছ থেকে। এবারের জন্মদিনে তার মা তাকে রাজধানীর পুরান ঢাকাতে একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত এই মডেল। মায়ের দেওয়া এই উপহারই তার কাছে সেরা।

২০১৬ সালে পথচলা শুরু করে মডেল হয়ে কাজ করেছেন আমিন জুয়েলার্স, সেইলর, স্যামসাং, রবি, এয়ারটেলসহ বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে। এছাড়াও তাকে দেখা গিয়েছে বেশ কিছু নাটকে।

আর/০৮:১৪/৫ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language