ইউরোপ
বোমা হামলায় ১০ নাগরিক নিহত হওয়ার পর রুশ রাষ্ট্রদূতকে তলব গ্রিসের

অ্যাথেন্স, ২৮ ফেব্রুয়ারি – ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার বোমায় গ্রিসের ১০ নাগরিক নিহত ও ছয়জন আহত হওয়ার পর রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে গ্রিস।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে রোববার (২৮ ফেব্রুয়ারি)।
দেশটির মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের মারিউপোলের উত্তরে সারতানা গ্রামে ছয়জন এবং বুহাসে বাকি চারজন নিহত হন। আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।
মারিউপোলের ওই এলাকায় গ্রিসের প্রবাসীরা বাস করে যা ১৮ শতকের জাতিগত গ্রীক সম্প্রদায়ের কেন্দ্রস্থল হিসেবে গণ্য।
এদিকে, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকস মিটসোটাকিস এক টুইট বার্তায় বলেন, “এখুনি বোমা হামলা বন্ধ করুন!”
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৮ ফেব্রুয়ারি









