ঢাকা

রাজধানীর যেসব এলাকা আজ বন্ধ থাকবে

ঢাকা, ০৪ নভেম্বর- করোনায় অচল পুরো পৃথিবী। যার হাত থেকে রক্ষা পায়নি বাংলাদেশও। কিন্তু দেশের অর্থনীতিকে সচল রাখতে দেশে তুলে দেয়া হয়েছে লকডাউন। তাই মানুষ সবখানে যাতায়াত করছে কোনো বারণ ছাড়াই। কিন্তু এই করোনা সময়ে নিজেকে বন্দি রাখার থেকে বুদ্ধিমানের কাজ আর হতে পারে না। নিজেকে বাসায় বন্দি রাখাই শ্রেয়। তারপরও জরুরি প্রয়োজনে কোথাও যেতে হতে পারে। দেখে নিন জায়গাটি আজ বুধবার (৪ নভেম্বর) খোলা আছে কি-না।

বন্ধ থাকবে যেসব এলাকা: বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য এবং উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাতারকুল, শাহাজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।

বন্ধ থাকবে যেসব মার্কেট: যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।

সূত্র: বিডি২৪লাইভ

আর/০৮:১৪/৪ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language