অপরাধ

নেগেটিভ সনদ দেয়ার নামে প্রতারণা

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – বিদেশগামী যাত্রীদের করোনা টেস্ট নেগেটিভ রিপোর্টের আশ্বাস দিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়া এক প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার রাতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও রাজধানীর ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি বলেন, একটি চক্র বিদেশগামী যাত্রীদের করোনা টেস্ট নেগেটিভ ফলাফল প্রাপ্তির আশ্বাস দিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

ইমরান খান বলেন, গ্রেপ্তারের সময় আত্মসাৎকৃত বিপুল পরিমাণ অর্থ ও প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ অবৈধ সিম উদ্ধার করা হয়েছে।

এবিষয়ে বৃহস্পতিবার কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাব কর্মকর্তা ইমরান খান।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২৪ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language