লক্ষীপুর

লক্ষ্মীপুরে শহীদ মিনারে মানুষের ঢল

ঢাকা, ২১ ফেব্রুয়ারি – মায়ের ভাষায় কথা বলার জন্য যারা অকাতরে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে লক্ষ্মীপুরের শহীদ মিনারে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। যাদের আত্মত্যাগের বিনিময়ে ভাষার অধিকার পেয়েছিল বাঙালি, সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারের দিকে ফুল হাতে খালি পায়ে হেঁটে একে একে এগিয়ে যাচ্ছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

সরকারি বিভিন্ন দপ্তর থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার নেতৃবর্গসহ সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করছেন লক্ষ্মীপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে।

রাত ১২ টা ১ মিনিটে রামগঞ্জ শহীদ মিনারে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা।

এদিকে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ ও পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান। পরে পর্যায়ক্রমে জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা প্রেসক্লাব সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সর্বস্তরের মানুষ শহীদ স্মরণে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২১ ফেব্রুয়ারি

Back to top button
🌐 Read in Your Language