কাজ না পাওয়ায় প্রকল্প পরিচালককে মেরে ফেলার হুমকি, অফিস কক্ষ ভাংচুর

ঢাকা, ০৯ অক্টোবর- নিজের প্রতিষ্ঠান কাজ না পাওয়ায় ঝিলমিল প্রকল্পের প্রকল্প পরিচালককে মেরে ফেলার হুমকি দিয়ে তার অফিস কক্ষ ভাংচুর করেছে ঠিকাদার মীর মঞ্জুর হোসেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজউক ভবনে এই ঘটনা ঘটে।
রাজিন ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী মীর মঞ্জুর হোসেন নামের ওই ঠিকাদার ঝিলমিল প্রকল্পের প্রকল্প পরিচালকের কক্ষে গিয়ে তাকে কাজ পাইয়ে দিতে হুমকি দেন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও জানান ঝিলমিল প্রকল্পের পরিচালক মো. নজরুল ইসলাম।
হামলার ঘটনার বর্ণনা করে মো. নুরুল ইসলাম বলেন, ঠিকাদার মঞ্জুর প্রায় সবার সাথেই খুব খারাপ ব্যবহার করে। উত্তরা তৃতীয় প্রকল্পের পরিচালক আউয়াল সাহেবের সাথেও খারাপ ব্যবহার করছে। আমি ঝিলমিলের পরিচালক। আমাদের এখানে আগস্টের ১৭ তারিখের দিকে কয়েকটা টেন্ডার জমা হয়েছে।
সে (মঞ্জু) একদিন হঠাৎ এসে বলে বড় ভাইদের বলেছিলাম আমাকে একটা কাজ দেন। আমাকের ছাড় দিল না। সুতরাং এই কাজগুলো হবে না, বাতিল করে দিতে হবে, বাতিল করে তাকে দিতে হবে। আমি বললাম এটা কিভাবে হয়? ওপেন টেন্ডার, ইজিপিতে টেন্ডার হয়েছে, আপনারা ঘরে বসে থেকেই টেন্ডার জমা দিতে পারেন, আমাদের প্রকৌশলীদের তো কিছু করার নেই।
আরও পড়ুন: দেশবাসীর দোয়া চাইলেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল
সিপিটিইউ এর ওয়েব সাইডের মাধ্যমে ফরমেট করা। ওখানে অনলাইনে শিডিউল কিনে অনলাইনেই জমা দেয়। আমাদের রাজউকের কিছু করার নাই। তাছাড়া টেন্ডার বাতিল করলে যে আবার আপনিই পাবেন, এটার কোনো নিশ্চয়তা আছে। বাতিল করবই বা কোন গ্রাউন্ডে। তখন মঞ্জু বলে হ্যাঁ আমি যা বলি ওটাই আইন। খুব খারাপ ব্যবহার সবার সাথে। এসে হুমকি ধমকি দেয়।
তিনি আরো বলেন, আজকে আড়াইটার দিকে ৮ থেকে ১০ জন লোক নিয়ে আমার কক্ষে ঢুকে। আমার পিয়নরা ছিল ওদের হুমকি ধমকি দিচ্ছে। আমি বললাম ওদের হুমকি ধমকি দিচ্ছেন কেন? আমার পিয়নরা আমার অফিসে থাকবে না। তখন অকথ্য ভাষায় গালাগালি করল। বলে, ছুড়ি মাইরা দিমু, গুলি করে দিমু, বাসায় গিয়ে গুলি করে আসব।
পরে আমি থানায় জিডি করার জন্য পাঠাই। থানার লোক এসে দেখে গেছে। ছবি তুলে নিয়ে গেছে রোববার মামলা করা হতে পারে। পরে আমাদের চেয়ারম্যানকে জানানোর পর চেয়ারম্যান স্যার বললেন লিখিত প্রতিবেদন দিতে আমি লিখিত প্রতিবেদন দিয়েছি।
রাজিন ইন্টারন্যাশনাল রাজউকের তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘ দিন ধরে কাজ না পাওয়ায় মালিক মঞ্জু ক্ষিপ্ত হয়েছেন বলে জানান ওই পিডি।
সূত্র : বার্তা২৪
এন এইচ, ০৯ অক্টোবর









