উত্তর আমেরিকা

খুব ভালো বোধ করছি, আমাদের বিজয় হবে: ট্রাম্প

ওয়াশিংটন, ০৩ নভেম্বর- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রিয় টিভি নিউজ শো, ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে নির্বাচনে দিনে দেওয়া এক সাক্ষাৎকার বলেছেন, খুব ভালো বোধ করছি। আমি মনে করি আমাদের বিজয় হবে।

নির্বাচনী প্রচারণায় বাইডেনের কুরুচিপূর্ণ এবং কট্টর সমালোচনা করছেন ট্রাম্প। তবে আজকের সাক্ষাৎকারে তাকে কিছুটা ক্লান্ত মনে হয়েছে।

ট্রাম্প জানান, ফ্লোরিডা, অ্যারিজোনা, উত্তর ক্যারোলিনা এবং পেনসিলভেনিয়াসহ সমস্ত সুইং রাজ্যগুলির ভোটের ফল তার পক্ষে আসবে এ নিয়ে আশাবাদী।

টেলিফোনে দেওয়া এ সাক্ষাৎকারে ট্রাম্প বললেন, ‘আমরা সর্বত্র খুব ভাল করছি’।

তবে তিনি অভিযোগ করেছেন ফক্স নিউজ তাকে ২০১৬ সালের মতো এই নির্বাচনে সমর্থন দেয়নি।

আরও পড়ুন : হঠাৎ অন্ধকারে ডুবে গেল ‘হোয়াইট হাউজ’

ট্রাম্প বলেন, ‘দুই সময়ের তুলনা করলে বড় পার্থক্য দেখা যায়।’

রিপাবলিকান প্রার্থী তাকে সমর্থন করা নিউজ চ্যানেলের প্রতি সব সময় আগ্রহী ছিলেন। মে মাসে তিনি ঘোষণা করেছিলেন যে তিনি “একটি নতুন আউটলেট খুঁজছেন!”

সূত্রঃ বার্তা ২৪
আডি/ ০৩ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language