এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে রিয়ালকে হারালো পিএসজি

ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলছিল পিএসজি। কিন্তু ডি বক্সের ভিতরে গিয়েই যেন নিজেদের হারিয়ে ফেলছিলেন মেসি-এমবাপ্পেরা। পিএসজি সমর্থকদের হতাশ করে স্পট কিক থেকে পেনাল্টিও মিস করলেন মেসি। দুর্দান্ত এক ভলিতে মেসির বল ক্লিন শিট করলেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কতোয়া। পুরো ম্যাচ জুড়ে টানটান উত্তেজনা ছড়ালেও ম্যাচ নিশ্চিত ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল। হঠাৎ ব্রত হয়ে আসলেন এমবাপ্পে। ম্যাচের ঠিক শেষ মিনিটে নেইমারের অ্যাসিস্টে করলেন দুর্দান্ত এক গোল৷ আর তাতেই উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)।
মঙ্গলবার রাতে পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে শুরু থেকেই রিয়ালকে চেপে ধরে স্বাগতিকরা। ১৮তম মিনিটে ডি বক্সের মধ্যে বল পেয়ে যান এমবাপ্পে। কিন্তু সুযোগ পেলেও মাদ্রিদের গোলরক্ষক কর্তোয়া ফরাসি এই ফরোয়ার্ডকে গোলবঞ্চিত করেন। অন্যদিকে রিয়াল তাদের ডিফেন্স সামলাতেই হিমসিম খাচ্ছিল।
এই পরিস্থিতিতে খেলার ৩৭তম মিনিটে ফাউল করে বসে ক্যাসেমিরো। রেফারি তাকে হলুদ কার্ড দিতে ভুল করেনি। কিছুক্ষণ পরেই পিএসজির মিডফিল্ডার ক্যাসেমিরোকে ফাউল করে বসে৷ ফলাফল সে একই কার্ড দেখান রেফারি৷ এভাবেই গোল শূন্যতেই শেষ হয় প্রধমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধের শুরুতে এমবাপেকে আরও কয়েকবার হতাশ করেন রিয়াল গোলরক্ষক কর্তোয়া। ৬০ মিনিটে কার্ভাহাল ডি-বক্সের এমবাপ্পেকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাঁচান রেফারি। কিন্তু অপ্রত্যাশিতভাবে মেসি পেনাল্টি মিস করে বসেন। আর্জেন্টাইন খুদেরাজের গতিময় স্পট কিক ডানদিকে ঝাঁপিয়ে পড়ে আটকে দেন কর্তোয়া।
আক্রমণের ধার আরও বাড়াতে ৭৩ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়াকে তুলে নেইমারকে নামান পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো। তবে মেসি-নেইমার-এমবাপ্পের কোনো প্রচেষ্টাই কাজে আসছিল না।
ম্যাচ তখন নির্ধারিত সময় শেষ করে এক্সট্রা টাইমও পার করার পথে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে অবশেষে ‘ডেডলক’ ভাঙেন এমবাপ্পে। নেইমারের ব্যাক হিল থেকে বল পেয়ে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন ফরাসি তারকা।
এবার আর দলকে বাঁচাতে পারেননি কর্তোয়া। তার দুই পায়ের মাঝখান দিয়ে বল জড়িয়ে যায় জালে। তাতে ১-০ গোলের ঘাম ঝরানো এক জয় নিয়ে প্রথম লেগ শেষ করেছে পিএসজি।
ম্যাচে পিএসজির গোল্মুখে কোনো শট নিতে পারেনি মাদ্রিদ। বল পজিশনে ৬০ শতাংশের বিপরীতে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের অগ্নি পরীক্ষায় ফেলেছিল এমবাপ্পেরা।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৬ ফেব্রুয়ারি









