রসনা বিলাস

ঝটপট রেসিপিতে স্বাস্থ্যকর স্ন্যাক্স ভেজিটেবল ললিপপ (ভিডিও সংযুক্ত)

চিকেন ললিপপ চিনে ফেলেছেন সবাই। ফাস্টফুডের দোকানে হরহামেশাই পাওয়া যায়, আর রাঁধুনিরাও নিজেদের হেঁশেলে এই স্ন্যাক্সটি তৈরি করে হাত পাকিয়ে ফেলেছেন। চিকেন ললিপপের একটি স্বাস্থ্যকর প্রকার হলো ভেজিটেবল ললিপপ। যে কোনো বয়সের মানুষের জন্যই একই সাথে স্বাস্থ্যকর এবং সুস্বাদু এই স্ন্যাক্স তৈরি করে ফেলতে পারবেন আপনিও। সময় লাগবে কম, প্রণালীটাও বেশ সহজ।

উপকরণ
– ২টি কাঁচকলা, সেদ্ধ করে চটকে নেওয়া
– সিকি কাপ পনির গ্রেট করা
– ২/৩ টেবিল চামচ ব্রকোলি গ্রেট করা
– ২ টেবিল চামচ লাল বাঁধাকপি গ্রেট করা
– সিকি চা চামচ হলুদ গুঁড়ো
– আধা চা চামচ শুকনো মরিচ ভাঙ্গা
– আধা চা চামচ শুকনো মরিচ গুঁড়ো
– আধা চা চামচ চাট মশলা
– লবণ স্বাদমতো
– ভাজার জন্য তেল
– ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার
– ১ টেবিল চামচ ময়দা
– আধা কাপ ব্রেড ক্রাম্ব
– পরিবেশনের জন্য সস বা চাটনি

প্রণালী
১) একটি পাত্রে চটকানো কলা নিন। এতে পনির, ব্রকোলি, বাঁধাকপি, হলুদ গুঁড়ো, শুকনো মরিচ, মরিচ গুঁড়ো, চাট মশলা এবং লবণ দিন। ভালো করে মিশিয়ে নিন।
২) মিশ্রণটি সমান ভাগে ভাগ করুন এবং লেবু আকৃতির ছোট ছোট বল তৈরি করুন।
৩) অল্প করে তেল গরম করে নিন নন-স্টিক প্যানে।
৪) কর্ন ফ্লাওয়ার এবং ময়দা আরেকটি পাত্রে মিশিয়ে নিন। অল্প করে পানি দিয়ে গোলা তৈরি করুন।
৫) একটি প্লেটে ছড়িয়ে নিন ব্রেড ক্রাম্ব।
৬) ভেজিটেবল বলগুলোকে প্রথমে গোলায় ডুবিয়ে নিন। এরপর ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিন।
৭) অল্প তেলে ভালো করে ভেজে নিন বলগুলোকে। কিচেন পেপারে তেল ঝরিয়ে নিন।
৮) প্রতিটি বলের মাঝে একটি করে টুথপিক গেঁথে নিন।
তৈরি হয়ে গেলো ভেজিটেবল ললিপপ। সার্ভ করুন সস বা চাটনির সাথে।

ভালো করে বুঝতে দেখে নিন রেসিপির ভিডিওটি।

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language