উত্তর আমেরিকা

আমিরাতে যুদ্ধবিমান-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ০২ ফেব্রুয়ারি – ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো হামলা ঠেকাতে আমিরাতে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা এবং পঞ্চম প্রজন্ম যুদ্ধবিমান পাঠাবে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনের শীর্ষ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বুধবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

এক ফোনালাপে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন আবুধাবির ক্রাউন প্রিন্স আবু বিন জায়েদ আল নাহিয়ানকে বলেন, পেন্টাগন ‘ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইউএসএস কোলি তার মিত্র ইউএইকে’ (সংযুক্ত আরব আমিরাত) পাঠাবে।

সম্প্রতি আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর জেরে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে উপসাগরীয় দেশটি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০২ ফেব্রুয়ারি ২০২২


Back to top button
🌐 Read in Your Language