ঢাকা

সস্ত্রীক করোনায় আক্রান্ত ফজলে নূর তাপস

ঢাকা, ১৩ জানুয়ারি – সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (১৪ জানুয়ারি) ছেলেকে নিয়ে লন্ডন যাওয়ার জন্য করোনা টেস্ট করাতে দিলে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) তার রেজাল্ট পজিটিভ আসে। এছাড়া রোববার (৯ জানুয়ারি) স্ত্রীও করোনায় আক্রান্ত হন। বিষয়টি নিশ্চিত করেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

তিনি বলেন, আগামীকাল শুক্রবার মেয়র তার ছেলেকে নিয়ে লন্ডন যাওয়ার কথা ছিল। এজন্য তিনি করোনা টেস্ট করান। কিন্তু আজ তার পজিটিভ রেজাল্ট আসে। তিনি সকাল থেকে অফিস করেছেন। এখন বাসায় চলে যাচ্ছেন। তার হালকা কাশি রয়েছে। তিনি আরও জানান, এর আগে তার দুই ছেলে করোনায় আক্রান্ত ছিলেন।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/১৩ জানুয়ারি ২০২২


Back to top button
🌐 Read in Your Language