ভিন্ন স্বাদের মজাদার গোলমরিচ চিকেন তৈরি করুন খুব সহজে (ভিডিও সংযুক্ত)

মুরগি প্রায় সব বাসাতে রান্না করা হয়। প্রতিদিন একই রকম মুরগি রান্না খেতে খেতে বিরক্তি চলে আসে। এই বিরক্তি কাটিয়ে ফেলুন সহজ একটি রেসিপি দিয়ে। গোলমরিচ মুরগি এমন একটি রেসিপি যা খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা সম্ভব।
উপকরণ:
১। ১ টেবিল চামচ ঘি
২। ১/২ কেজি মুরগির মাংস
৩। ৬ চা চামচ গোল মরিচের গুঁড়ো
৪। ১ চা চামচ হলুদের গুঁড়ো
৫। ৪-৫টি লবঙ্গ
৬। ২ চা চামচ আদা রসুনের পেস্ট
৭। কারিপাতা
৮। ১টি পেঁয়াজ কুচি
৯। ১.৫ টমেটো কুচি
১০। ১ চা চামচ ধনিয়া গুঁড়ো
১১। এক চিমটি লবণ
১২। পানি
১৩। গরম মশলা
প্রণালী:
১। মুরগির মাংস গোল মরিচের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে এক ঘন্টা ফ্রিজে মেরিনেইট করার জন্য রাখুন।
২। একটি প্যানে ঘি দিয়ে দিন এতে লবঙ্গ, আদা রসুনের পেস্ট দিয়ে নাড়ুন।
৩। এরসাথে কারিপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে আসলে এতে টমেটো কুচি দিয়ে দিন।
৪। উচ্চ তাপে কিছুক্ষণ রান্না করুন।
৫। তারপর এতে ধনিয়া গুঁড়ো এবং মুরগির মাংস দিয়ে রান্না করুন। পানি দিয়ে কিছুক্ষণ নাড়ুন।
৬। লবণ দিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে ৭-১০ মিনিট রান্না করুন।
৭। মাংস সিদ্ধ হয়ে এলে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলুন।
৮। ব্যস তৈরি হয়ে গেল মজাদার গোলমরিচ চিকেন।
পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে
এম ইউ









