ব্যক্তিত্ব

প্রতিষ্ঠানের নির্বাহীরা চারগুণ বেশি মানসিক বিকারগ্রস্ত!

এক পরিসংখ্যানে দেখা গেছে, বিশ্বে প্রতি ১০০ জন মানুষের মধ্যে একজন মানসিক বিকারগ্রস্ত। আর কোনো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কিংবা নেতৃস্থানীয় ব্যবসায়ীরা সাধারণ মানুষের তুলনায় চারগুণ বেশি মানসিক বিকারগ্রস্ত।

সিইও এবং সফল ব্যবসায়ীদের মধ্যে এ প্রবণতা কেন বেশি তা জানতে নিউ ইয়র্ক টাইমস স্বীকৃত সর্বাধিক বিক্রিত বই ‘The Psychopath Test: A Journey Through the Madness Industry’ এর লেখক জন রনসনের দ্বারস্থ হয়েছে বিজনেস ইনসাইডার।

সিইও এবং ব্যবসায়ীদের অধিক মাত্রায় মানসিক বিকারগ্রস্ত হওয়ার পেছনে তাদের সহানুভূতির অভাবকেই প্রথমে দায়ি করেছেন জন রনসন। এপর ক্রমান্বয়ে যেসব সমস্যার কথা বলেছেন-

# নিজে বিশাল সম্পদশালী হওয়ার প্রবণতা

# অনুশোচনাবোধের অভাব

# অতিরিক্ত চালাকি এবং ধান্দাবাজি মানসিকতা

# পরিণাম চিন্তা না করেই কোনো সিদ্ধান্ত নেয়া কিংবা অদায়িত্বশীল আচরণ

# নির্বিচার যৌন আচরণ

নিজের বইয়ের উদ্বৃতি দিয়ে জন রনসন বলেন, ‘আমরা মানুষেরা একে অন্যকে পাগল বা নির্বোধ বলতে দ্বিধা করি না। আমাদের মতো করে অন্যকে বিচার করতে বেশি পছন্দ করি আমরা। এটাও মানসিক বিকারগ্রস্তের একটা লক্ষণ’।

জন বলেন, ‘আমরা মানুষকে ব্যর্থ করে দিতে পারি, কিন্ত কারো ব্যর্থতার জন্য খারাপ লাগা নেই আমাদের মধ্যে। এটা মানুষের একটি অমানবিক দিক’।

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language