ঢালিউড

চিত্রনায়িকা মৌসুমীর মা হাসপাতালে ভর্তি

ঢাকা, ০৯ ডিসেম্বর – বার্ধক্যজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চিত্রনায়িকা মৌসুমীর মা শামীমা আখতার জামানকে যুক্তরাষ্ট্রের আটলান্টা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো নেই বলে জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানী।

এক ফেসবুকবার্তায় তিনি লিখেছেন, ‘আমার শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমাদের সবার ভিসা থাকা সত্ত্বেও যেতে পারছি না। কারণ বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাব। আপনারা সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করেন।’

মৌসুমী বলেন, ‘বার্ধক্যজনিত কারণে আম্মা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আল্লাহর রহমতে করোনার ভয় নেই। হঠাৎ করে আম্মা অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার জানিয়েছেন, তিন-চার দিন না গেলে কিছু বলা যাচ্ছে না। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’

এদিকে, মৌসুমী এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ১৪ অক্টোবর একমাত্র মেয়ে ফাইজাকে নিয়ে যুক্তরাষ্ট্র গেছেন মৌসুমী। যুক্তরাষ্ট্রে ছোট বোন ইরিন জামানের কাছেই থাকেন তার মা। দীর্ঘদন ধরেই তিনি ডায়াবেটিসসহ নানা রকম অসুখে ভুগছেন।

এন এইচ, ০৯ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language