ফ্যাশন

চোকারের বিকল্প ট্রেন্ড স্কিনি স্কার্ফ

৯০ এর দশকে চোকার ট্রেন্ড ছিল অন্যতম সেরা হিট ট্রেন্ডগুলোর একটি। অনেকদিন ধরে এই ট্রেন্ড ফ্যাশন বিশ্বে তার অবস্থান ধরে রেখেছে এবং এর অবস্থান যেন কখনও হারিয়ে যাওয়ার মতো নয়। তবে এবার ফ্যাশনে আসতে যাচ্ছে চোকারের বিকল্প- স্কিনি স্কার্ফ।

আপনি যদি চোকার খুব বেশি পছন্দ না করেন, তাহলে বেছে নিতে পারেন স্কিনি বা চিকন স্কার্ফ। বর্তমান স্ট্রিট স্টাইল স্টারদের কাছে এই আইটেম বেশ প্রিয়। কেন্ডাল জেনার থেকে ক্লো গ্রেস মরটেজের মতো স্টাররা এই আইটেমটি পরেছেন এবং দিনদিন এর জনপ্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে।

আপনিও যদি এই ট্রেন্ড পছন্দ করেন তবে দিনের জন্য বেছে নিতে পারেন প্রিন্টের স্কার্ফ আর সন্ধ্যার জন্য বোল্ড কালার। অথবা নিজের মতোই পোশাক অনুযায়ী বেছে নিতে পারেন বর্তমানের স্টাইলিশ এই আইটেমটি।

আরও পড়ুন ::

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language