ফ্যাশন

মেয়েদের ফ্যাশনে শার্টের ফ্যাশন

জিন্সের সঙ্গে শার্ট পরার ব্যাপারটা দিনের পর দিন কেমন একটা একঘেয়ে মনে হয়। রোজ রোজ কি একই স্টাইল ভালো লাগে? বিশেষ করে আপনি যদি হন ফ্যাশনপ্রেমী! তাহলে তো না, একেবারেই নয়। গরমে অন্যতম আরামদায়ক পোশাকের মধ্যে একটি সুতির শার্ট। শার্ট মানেই যে তা শুধু জিন্স বা ট্রাউজারের সঙ্গে পরতে পারবেন এমনটা নয়। শার্টের ফ্যাশনে কেমন করে মাতাতে পারবেন, রইল তারই কিছু টিপস্ –

স্কার্টের সঙ্গে শার্ট : আর পাঁচজনের থেকে নিজে যদি থাকতে চান একটু আলদা ট্রাই করুন নতুন কিছু। যেমন ধরুন স্কার্টের সঙ্গে ভালো মানাবে শার্ট। একরঙা স্কার্টের সঙ্গে প্রিন্টেড শার্ট বা একরঙা শার্টের সঙ্গে প্রিন্টেড স্কার্ট, মানাবে দারুণ।

লম্বা এথনিক স্কার্টের সঙ্গে শার্ট : পা বরাবর লম্বা এথনিক স্কার্ট দেবে এথনিক লুকস্, তেমনই অন্যদিকে শার্ট দেয় ক্যাজুয়াল লুকস্। তাই এই দুয়ে মিললে আপনি পাবেন ফিউশন লুক। চাইলে প্রিন্টেড বা একরঙা যে কোনও স্কার্ট বেছে নিতে পারেন।

আরও পড়ুন ::

ডাঙ্গরিজ : আজকের আধুনিকাদের কাছে অন্যতম জনপ্রিয় পোশাক এটি। ডাঙ্গরিজের সঙ্গে পরে ফেলতে পারেন সাদা কোনও শার্ট।

ওভার সাইজড শার্ট : ফিটফাট স্টাইলের থেকে একটু অন্যরকমই এখনকার মর্ডান ফ্যাশন ট্রেন্ড। বিশেষ করে ওভার সাইজড শার্টের এখন খুব চল। বন্ধুদের সঙ্গে হ্যাঙ্গআউট বা পার্টিতে মানাবে ভালো।

কালো জিন্সের সঙ্গে শার্ট : শার্টের সঙ্গে আর কিছু যাক না যাক, সঙ্গে থাকে ব্ল্যাক জিন্স। যে কোনও সময়, যে কোনও কালো জিন্সের সঙ্গে পরে ফেলতে পারেন যে কোনও শার্ট।

এম ইউ

Back to top button
🌐 Read in Your Language