রাজশাহী

রামেকে আরও ৩ জনের মৃত্যু

রাজশাহী, ২৩ অক্টোবর – গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও তিনজন মারা গেছেন। শনিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা উপসর্গে মৃতের মধ্যে একজন রাজশাহী, একজন নাটোর ও একজন চুয়াডাঙ্গার বাসিন্দা। এছাড়া গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। করোনায় আক্রান্ত ১০ জন ও উপসর্গ নিয়ে ১৪ জন রামেকে ভর্তি আছেন।

রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৩৭টি নমুনা পরীক্ষায় সবার নেগেটিভ রেজাল্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮৪ জনের নমুনা পরীক্ষায় মাত্র দুই জন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৩ দশমিক ৭০ শতাংশ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৩ অক্টোবর ২০২১

Back to top button
🌐 Read in Your Language