দক্ষিণ এশিয়া

ইসলাম বিদ্বেষ বন্ধে ফেসবুকের প্রধানকে চিঠি ইমরান খানের

ইসলামাবাদ, ২৬ অক্টোবর- ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম বিদ্বেষ সম্পর্কিত কনটেন্ট নিষিদ্ধ করে দিতে এ চিঠি লিখেছেন ইমরান খান।

রোববার (২৫ অক্টোবর) পাকিস্তান সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। এরপর সে চিঠি মাইক্রোব্লগিং সাইট টুইটারেও পোস্ট করেছে ইসলামাবাদ।

আরও পড়ুন:  চীন-পাকিস্তানের সঙ্গে যুদ্ধের তারিখ ঠিক করে রেখেছেন মোদি

চিঠিতে ইমরান খান বলেছেন, ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষ ‘বিশ্বজুড়ে চরমপন্থা ও সহিংসতাকে উত্সাহিত’ করছে। বিশেষত ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এসব হচ্ছে।

ইমরান খান বলেন, আমি আপনাকে আহ্বান জানাব, ইসলাম বিদ্বেষের ওপর অনুরূপ নিষেধাজ্ঞা আরোপ করতে। ইসলামের বিরুদ্ধে ঘৃণা ফেসবুকের মাধ্যমে যেন না ছড়ায়।

সূত্র: বাংলানিউজ

আর/ ২৬ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language