পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গের ৫০ ভাগ মানুষ টিকার আওতায়

কলকাতা, ১৯ সেপ্টেম্বর – পশ্চিমবঙ্গ রাজ্যের ৫০ শতাংশ মানুষ করোনাভাইরাসের (কভিড-১৯) টিকার কমপক্ষে একটি ডোজ পেয়েছেন।
শনিবার রাজ্য সরকারের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ লাখ ৫০ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে।
সবমিলিয়ে পশ্চিমবঙ্গে মোট পাঁচ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এতে রাজ্যের ৫০ শতাংশ মানুষ করোনার টিকার কমপক্ষে এক ডোজ পেয়েছেন। শেষ ১৮ দিনেই এক কোটি ডোজ দিয়েছে রাজ্য।
টিকাদান কর্মসূচি বাস্তবায়নে জোর তৎপরতা চালাচ্ছে ভারত। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে আড়াই কোটি ডোজ টিকা দিয়ে রেকর্ড গড়েছে দেশটি।
সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ১৯ সেপ্টেম্বর









