জাতীয়

অর্থ আত্মসাতের অভিযোগে কবি ও চলচ্চিত্র পরিচালক টোকন ঠাকুর গ্রেপ্তার

ঢাকা, ২৫ অক্টোবর- কবি ও নির্মাতা টোকন ঠাকুরকে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। আজ রোববার রাতে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম কাইয়ুম এ তথ্য জানান।

ওসি বলেন, ‘টোকন ঠাকুরের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আমরা শুধু গ্রেপ্তারি পরোয়ানা তামিল করেছি। এর বাইরে মামলার বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের জানা নেই।’

আরও পড়ুন: সেনাপ্রধানের সোশ্যাল মিডিয়ায় কোনো আইডি নেই: আইএসপিআর

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টোকন ঠাকুর ২০১৩ সালে শহীদুল জহিরের গল্প ‌‘কাঁটা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পান। ৩৫ লাখ সরকারি অনুদানের মধ্যে ১৩ লাখ টাকা তথ্য মন্ত্রণালয় থেকে তুলে নিলেও ওই চলচ্চিত্রের কোনো কাজ তিনি করেননি। এ কারণে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তথ্য মন্ত্রণালয়ের পক্ষে টোকন ঠাকুরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

ওই মামলায় গত ৩ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে টোকন ঠাকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই মামলায় আজ তাকে গ্রেপ্তার করল পুলিশ।

সূত্র :আমাদের সময়
এন এইচ, ২৫ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language