ক্রিকেট

এখন টেস্ট খেলতে চাচ্ছেন না মোস্তাফিজঃ আকরাম খান

ঢাকা, ০২ সেপ্টেম্বর- মোস্তাফিজুর রহমান সাদা পোশাকে খেলতে এই করোনার সময়ে আগ্রহী নন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। কয়েক মাস আগে তিন সংস্করণেই খেলার প্রত্যাশা ব্যক্ত করলেও দীর্ঘদিন ধরে জৈব সুরক্ষা বাবলে থাকার ধকলের কারণে টেস্ট থেকে আপাতত নিজেকে সরিয়ে রাখছেন মোস্তাফিজ।

বৃহস্পতিবার আকরাম খান সংবাদমাধ্যমকে বলেন, ‘মোস্তাফিজ এখন টেস্ট খেলতে চাচ্ছে না। এখন সে টেস্টে আগ্রহী না। মোস্তাফিজ আমাদের জানিয়েছে, যতদিন এই কোয়ারেন্টিন বা জৈব সুরক্ষাবলয় আছে, টেস্টে ওর মনোযোগ দেওয়া কঠিন হবে। তাই এখন সে টেস্ট খেলতে চাচ্ছে না।’

মোস্তাফিজের সিদ্ধান্তকে বিসিবিও সম্মান জানিয়েছে জানালেন আকরাম খান। তিনি বলেন, ‘এটা আমরাও খুব ইতিবাচকভাবে নিয়েছি। যেহেতু সে টি-টোয়েন্টি আর ওয়ানডের খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাই আমরা আলাপ-আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

সূত্রঃ বিডি প্রতিদিন

আর আই


Back to top button
🌐 Read in Your Language