ক্রিকেট

মিরপুরে বৃষ্টির বাগড়া, টস নিয়ে শঙ্কা

ঢাকা, ০৬ আগস্ট – টানা দুই ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজই সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ। কিন্তু প্রকৃতির বাধায় সেটা আদৌ সম্ভব হয় কিনা তা নিয়ে বিস্তর সন্দেহ আছে। সাড়ে পাঁচটায় টস হওয়ার কথা। খেলা শুরু হবে ৬টায়। কিন্তু এই রিপোর্ট লেখা পর্যন্ত মিরপুরে অঝোরে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি হওয়ার কারণে খেলা আদৌ ঠিক সময়ে শুরু হওয়ার সম্ভাবনা কম।

বৃষ্টির হাত থেকে রক্ষা করতে মাঠকর্মীরা কভার দিয়ে পিচ ও এর আশপাশের অংশ ঢেকে রেখেছেন। যদিও মিরপুরের উন্নত ড্রেনেজ ব্যবস্থায় বৃষ্টি থামলে খেলা শুরু করতে খুব বেশি সময়ক্ষেপণের সম্ভাবনা নেই।

বৃষ্টির কারণে ম্যাচ শুরুতে দেরি হলেও কার্টেল ওভারে খেলা গড়ানোর সুযোগ থাকবে। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ শেষে বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে আছে। এই ম্যাচে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। অজিদের বিপক্ষে কোনো ফরম্যাটেই সিরিজ জেতার রেকর্ড নেই টাইগারদের। তৃতীয় ম্যাচ জিতলে বাংলাদেশ দল দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করবে।

সূত্র :সমকাল
এন এইচ, ০৬ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language