ক্রিকেট

যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

ঢাকা, ০৬ আগস্ট – অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২৩ রান এবং দ্বিতীয় টি-টোয়েন্টিরে ৫ উইকেটের জয় পায় টাইগাররা। যার ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জয়ের মিশনে তৃতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে বাংলাদেশ।

এই ম্যাচে জয় পেলে দুই ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করবে মাহামুদউল্লাহর দল। সিরিজ জয়ের মিশনে কেমন হবে বাংলাদেশের সম্ভাব্য একাদশ?

অজিদের বিপক্ষে ওপেনার ব্যাটসম্যানরা শুরুটা ভালো করতে পারছে না। বার বার সুযোগ পেয়েও ব্যর্থতায় পরিচয় দিচ্ছে সৌম্য সরকার। দুই ম্যাচে সৌম্যের সংগ্রহে ২ রান। শুরুতেই আউট হওয়ায় বার বার চাপে পড়ছে দল। কিন্তু তারপরও একাদশে দেখা যেতে পারে সৌম্যকে। উইনিং কম্বিনেশন ধরে রাখতে একাদশে কোন পরিবর্তন দেখা নাও যেতে পারে।

তবে একটি পরিবর্তন আসতে পারে অজি একাদশে। ব্যাট হাতে মোটেও ছন্দে নেই জশ ফিলিপে। তার পরিবর্তে একাদশে দেখা যেতে পারে বেন ম্যাকডারমটকে।

এক নজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসাইন ধ্রুব, শামীম হোসাইন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৬ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language