দক্ষিণ এশিয়া

নওয়াজকন্যা মরিয়ম করোনায় আক্রান্ত

ইসলামাবাদ, ২৯ জুলাই – পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে এবং দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ করোনায় আক্রান্ত হয়েছেন।

তার দলের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব এ তথ্য জানিয়েছেন। খবর দ্যা ডনের।

মরিয়ম নওয়াজ নিজেও এক ট্যুইটারবার্তায় করোনায় আক্রান্তের কথা সবাইকে জানিয়েছেন।

বর্তমানে তিনি কোয়ারেণ্টাইনে আছেন। তাবে তার শারীর অবস্থা ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে গত ২৫ জুলাই অনুষ্ঠিত ভোটে নির্বাচনী প্রচারাভিযান চালাতে গিয়ে ঠাণ্ডা ও জ্বরে আক্রান্ত হন তিনি।

পরে নমুনা পরীক্ষা করে বুধবার তার করোনা ধরা পড়ে। পাকিস্তান মুসলিম লীগের প্রেসিডেন্ট ও মরিয়ম নওয়াজের চাচা শেহবাজ শরিফ তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পাবিস্তানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ১১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত মে মাসের পর এই প্রথম দৈনিক সংক্রমণ ৪ হাজার পার হলো।

সূত্র : যুগান্তর
এন এইচ, ২৯ জুলাই


Back to top button
🌐 Read in Your Language