খুলনা

খুলনায় ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪০ জনের মৃত্যু

খুলনা, ১৭ জুলাই – খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এসময়ে রোগী শনাক্ত হয়েছে ৫৩৯ জনের।

শনিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ খুলনা ও যশোর জেলায় ১০ জন করে মারা গেছে। এছাড়া কুষ্টিয়ায় ৮ জন, চুয়াডাঙ্গায় ৫ জন, ঝিনাইদহ ও মেহেরপুরে ৩ জন করে ও মাগুরায় একজন রোগী মারা গেছেন।

বর্তমানে খুলনা বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮০ হাজার ৭৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৪৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ হাজার ৬৬৫ জন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৭ জুলাই


Back to top button
🌐 Read in Your Language