ঢালিউড

পরীমনির অভিযোগ প্রসঙ্গে যা বল্লেন জায়েদ

ঢাকা, ১৪ জুন- নায়িকা পরীমনিকে ধর্ষণ চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রধান আসামি ব্যাবসায়ী নাসিরসহ কয়েকজন।
পরীর অভিযোগ, তারা তাকে রেস্টুরেন্টে মদ খাইয়ে ধর্ষণ করতে চেয়েছে। গত চার দিন ধরে এ ঘটনার বিচার চেয়ে বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করেন নায়িকা। কেউ তাকে সহায়তায় এগিয়ে আসেননি।

পরীমনির অভিযোগ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকেও বিষয়টি তিনি জানিয়েছেন। শিল্পী সমিতির নেতা হিসেবে তার কাছে অভিযোগ করেও কোনো সহযোগিতা পাননি নায়িকা পরীমনি।

রোববার রাতে বনানীর বাসায় দফায় দফায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পরীমনি। এ সময় তিনি বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের কাছে বিষয়টি নিয়ে গেলে তিনিও ‘দেখতেছি, দেখতেছি’ করে এড়িয়ে যান।
ধর্ষণচেষ্টার মতো গুরুতর অভিযোগ নিয়ে যাওয়ার পরও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে কেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখালেন না- জানতে চাইলে জায়েদ খান উল্টো প্রশ্ন রেখে বলেন— শিল্পী সমিতি কি কোনো আদালত?
জায়েদ খান আরও বলেন, বৃহস্পতিবার পরীমনি তাকে বিষয়টি জানিয়েছিলেন এবং পুলিশ প্রধান বেনজীর আহমেদের সঙ্গে এ বিষয়ে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন।

জায়েদ খানের ভাষ্য— তিনি পরীমনিকে রোববার পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন, ‘স্থানীয় থানায় নিয়ে যেতেও’ চেয়েছিলেন। কিন্তু পরীমনি তাকে বলেছিলেন যে পুলিশ তার কথা শুনছে না।
তিনি বলেন, আমি তাকে (পরীমনি) শিল্পী সমিতিতে একটা লিখিত দিতে বললাম। বললাম যে আইজিপি রাজশাহীতে গেছেন। উনি ফিরুক, তার পরে রোববার দেখা হতে পারে। পরীমনি থানা পুলিশের কাছে যেতে চাচ্ছিলেন না।
জায়েদ খান আরও বলেন, ‘আমার কাছে পরিমনি কোনো অভিযোগই করেননি, তা হলে শিল্পী সমিতির নেতা হিসেবে কীসের বিচার করব?
কার বিচার করব? সমিতি বিচার করেনি, পরিমনির এসব অভিযোগ অবান্তর। যদি সত্যিই তার সঙ্গে খারাপ কিছু হয়ে থাকে, তা হলে আমিও চাই, তিনি সুষ্ঠু বিচার পাক।’

এস সি/১৪ জুন


Back to top button
🌐 Read in Your Language