বগুড়া

বগুড়ায় ছাগলকাণ্ড: সেই ইউএনওকে বদলি

বগুড়া, ০৯ জুন – বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিনকে বদলি করা হয়েছে। ফুলগাছ খাওয়ায় ছাগলকে দুই হাজার টাকা জরিমানা করে আলোচনায় আসেন তিনি।

আজ বুধবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক বদলির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বদলির আদেশ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার (৮ জুন) পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ মে উপজেলা পরিষদের ফুলগাছ খাওয়ার অভিযোগে গত ১৭ মে ইউএনও একটি ছাগলের মালিকের অনুপস্থিতিতে ২ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা করার ৯ দিন পর মালিক সাহারা বেগমকে না জানিয়ে সেটি বিক্রি করার অভিযোগ ওঠে। তবে বিষয়টি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনার পর ২৭ মে সেই জরিমানার টাকা নিজে পরিশোধ করে ছাগলটি মালিকের কাছে ফিরিয়ে দেন ইউএনও।

সে সময় ইউএনও বলেছিলেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান, স্থানীয় সাংবাদিকদের ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই নারীকে ছাগল ফেরত দেওয়া হয়েছে। জরিমানার টাকা আমি দিয়েছি। তাকে সংশোধনের জন্য জরিমানা করেছিলাম, শাস্তি দেওয়ার জন্য নয়।

আর সেই নারী ছাগল বিক্রি করে দেওয়ার যে অভিযোগ করেছেন, সেটি সত্য নয় বলে দাবি করেন ইউএনও। বলেন, ‘ছাগলটি একজনের জিম্মায় দেওয়া হয়েছিল।’

সূত্র: সিলেট টুডে
এম ইউ/০৯ জুন ২০২১


Back to top button
🌐 Read in Your Language