মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরাইলি বাহিনীর গুলি, নিহত ৭

রামাল্লাহ, ১৫ মে – গত কদিন ধরে গাজা থেকে ইসরাইলে ক্রমাগত রকেট হামলা চালিয়ে যাচ্ছে হামাস। জবাবে গাজায় ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। হতাহত হচ্ছে ব্যাপক বেসামরিক নাগরিক।

এতোদিন শান্ত থাকলেও, শুক্রবার ফুঁসে উঠেছে পশ্চিম তীরও। গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে রাস্তায় নেমে আসেন হাজারো ফিলিস্তিনি। এসময় আন্দোলন থামাতে বিক্ষোভে গুলি করেছে ইসরাইলি বাহিনী। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৭ জন। আহত হয়েছেন আরো ৩ শতাধিক।

এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি। শুক্রবারের নামাজের পর অন্তত ২ ডজন স্থানে বিক্ষোভ হয় পশ্চিম তীরের।

সূত্র : মানবজমিন
এন এইচ, ১৫ মে


Back to top button
🌐 Read in Your Language