মধ্যপ্রাচ্য

এবার সিরিয়া থেকে ইসরায়েলে রকেট হামলা

জেরুসালেম‎, ১৫ মে – এবার সিরিয়া থেকে ইসরায়েলের দিকে অন্তত ৩টি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে রকেটগুলো সিরিয়ার ভেতরেই পতিত হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করা হয়েছিল। সীমান্তের নাকৌড়ার উত্তরে ক্লাইলেহ অঞ্চল থেকে ৩টি রকেট করা হয়।

ইসরায়েলের সেনাবাহিনী জানায়, ‌লেবানন থেকে ৩টি রকেট নিক্ষেপ করা হয়েছিল, যা গালীল উপকূলে ভূমধ্যসাগরে পতিত হয়।

তবে এই হামলা কারা চালিয়েছে তা নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, ইসরায়েলের শত্রু হিজবুল্লাহ হামলা চালাতে পারে।

উল্লেখ্য, ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় গত সোমবার থেকে এখন পর্যন্ত ১২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩১ শিশু ও ১৯ জন নারীও রয়েছেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৫ মে


Back to top button
🌐 Read in Your Language