জাতীয়

লকডাউনের ব্যাপারে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ২৪ মার্চ – স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, আপাতত কোনও ধরনের লকডাউনের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। আজ বুধবার (২৪ মার্চ) সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দেয়া হচ্ছে। দেশে করোনা রোগী যে হারে সংক্রমিত হচ্ছে, তা নিয়ন্ত্রণ করা না গেলে সরকারের প্রস্তুতির কাজ আরও কঠিন হবে। সারাদেশে নতুন করে প্রায় ৩ হাজার বেড বাড়ানো হয়েছে।

আরও পড়ুন : বাংলাদেশ-ভুটান নৌবন্দর নির্মাণে গুরুত্বারোপ

মন্ত্রী অভিযোগ করে বলেন, যারা বিভিন্ন জায়গায় বেড়াতে গেছেন বা সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তারাই বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র : আরটিভি
এন এ/ ২৪ মার্চ


Back to top button
🌐 Read in Your Language