বাম জোটের নতুন সমন্বয়ক কাফি রতন

ঢাকা, ১৫ অক্টোবর- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল কাফি রতন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নতুন সমন্বয়ক নির্বাচিত হয়েছেন।
১৬ অক্টোবর থেকে তিনি সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। আজ বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডস্থ বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত জোটের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: ছাত্র অধিকার পরিষদে ভাঙন, ‘গুরুত্ব’ দিচ্ছেন না নুর
বাম জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিপিবি’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম ও প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল কাফি রতন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী)’র নেতা মানস নন্দী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদক জুলহাস নাইন বাবু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ প্রমুখ।
সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ১৫ অক্টোবর









