জাতীয়

দেশে একদিনে টিকা নিলেন লক্ষাধিক মানুষ

ঢাকা, ১৮ মার্চ – করোনাভাইরাস প্রতিরোধে গত ২৪ ঘণ্টায় সারা দেশে টিকা নিয়েছেন এক লাখ ৭ হাজার ৪৩৩ জন। তাদের মধ্যে পুরুষ ৫৮ হাজার ৯৭০ জন এবং নারী ৪৮ হাজার ৪৬৩ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনাভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৪৬ লাখ ৮৭ হাজার ৮২৪ জন মানুষ। এর মধ্যে পুরুষ ২৯ লাখ ৫৬ হাজার ৩৪ এবং নারী ১৭ লাখ ৩১ হাজার ৭৯০ জন। তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৮৯৭ জনের।

আরও পড়ুন : ২৫ মার্চ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে দেশ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোট টিকা নেওয়া ৪৬ লাখ ৮৭ হাজার ৮২৪ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৪ লাখ ৭৬ হাজার ৬৪২ জন, ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ছয় হাজার ৭৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯ লাখ ৫৯ হাজার ৮৪০ জন, রাজশাহী বিভাগে পাঁচ লাখ ১৫ হাজার ৪৮০ জন, রংপুর বিভাগে চার লাখ ৫৭ হাজার ৬৮১ জন, খুলনা বিভাগে ছয় লাখ ১৪ হাজার ৮৬০ জন, বরিশাল বিভাগে দুই লাখ সাত হাজার ৮৫৫ জন এবং সিলেট বিভাগে দুই লাখ ৪৮ হাজার ৬৮৯ জন।

আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৬০ লাখ সাত হাজার ১০৩ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলছে।

সূত্র : আমাদের সময়
এন এইচ, ১৮ মার্চ


Back to top button
🌐 Read in Your Language