দক্ষিণ এশিয়া

আফগানিস্তানে তোপের মুখে গান গাওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার

কাবুল, ১৭ মার্চ – তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার মুখে স্কুল শিক্ষার্থীদের প্রকাশ্যে গান গাওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান।

দেশটির শিক্ষা মন্ত্রণালয় এমন উদ্ভট সিদ্ধান্ত বাতিলে বাধ্য হয়। এর আগে গত সপ্তাহে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

আরও পড়ুন : দুই বছর পর স্কুলে ফিরলো কাশ্মীরের শিক্ষার্থীরা

নিষেধাজ্ঞা অনুযায়ী, ১২ বছরের বেশি বয়সী মেয়ে শিক্ষার্থীদের জন্য প্রকাশ্যে গান গাওয়া নিষিদ্ধ করা হয়। তবে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন দেশটির নারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা গান গেয়ে আপলোড করে সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানান। এরপরই এই নিষেধাজ্ঞা বাতিল করে সরকার।

এক বিবৃতিতে দেশটির শিক্ষা মন্ত্রণালয় স্বীকার করে নেয় যে, নিষেধাজ্ঞার বিষয়টি নীতিগত অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ ছিল না।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ১৭ মার্চ


Back to top button
🌐 Read in Your Language