মধ্যপ্রাচ্য
সৌদির হজমন্ত্রী মোহাম্মদ বিন্তিন বরখাস্ত

রিয়াদ, ১৩ মার্চ – সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ বিন্তিনকে বরখাস্ত করেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডলইস্ট আই।
প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার রাজকীয় এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এদিকে, হজ ও ওমরাহ প্রতিমন্ত্রী ইসসাম বিন সাইয়িদকে ভারপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে।
আরও পড়ুন : আট বছর পর মিসরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন তুরস্কের
২০১৬ সাল থেকে হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন বিন্তিন। করোনাভাইরাসের কারণে দেশটির আয়ের অন্যতম উৎস হজ ও ওমরাহ থেকে আয় কমে যাওয়ার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
সূত্র : আমাদের সময়
এন এইচ, ১৩ মার্চ









