জাতীয়

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও মেলার সময় বাড়ল এক দিন, চলবে ২৯ নভেম্বর পর্যন্ত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

ঢাকা,২৮ নভেম্বর-জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা এক দিন বাড়িয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগে নির্ধারিত সময়ের পরিবর্তে প্রদর্শনী ও মেলা আগামী ২৯ নভেম্বর পর্যন্ত চলবে।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রদর্শনী ও মেলায় দর্শনার্থীদের অংশগ্রহণের সুযোগ বাড়ানো, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদিত পণ্য সম্পর্কে সাধারণ মানুষকে আরও বিস্তারিতভাবে জানানো এবং এ খাতের উদ্যোক্তা, খামারি ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণের সুযোগ বাড়ানোর লক্ষ্যে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে আগ্রহী দর্শনার্থী, খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও এক দিন প্রদর্শনী ও মেলায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপনের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।

এস এম/ ২৮ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language