জাতীয়

গোপালগঞ্জে বিকাশের অস্বাভাবিক লেনদেন নিয়ে সতর্ক সরকার: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

ঢাকা,২৮ নভেম্বর-গোপালগঞ্জে বিকাশের মাধ্যমে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় সরকার সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলার অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের অঙ্গ প্রতিস্থাপনের জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, গোপালগঞ্জে বিকাশের লেনদেন অস্বাভাবিক হওয়ায় সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং সতর্কতা অবলম্বন করছে। এ সময় রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে বলেও জানান তিনি। ফলে রমজানে বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।

এর আগে অনুষ্ঠানে সিলেট জেলার ৪১ জন অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির হাতে অঙ্গ প্রতিস্থাপনের জন্য আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

এস এম/ ২৮ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language