সিলেট

সিলেটে হযরত শাহজালাল (র.) মাজারের দানবাক্সের টাকা গণনা চলছে

শাহজালাল (র.) মাজার

সিলেট,২৪ অক্টোবর-হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবাক্স ও ডেকচিতে ভক্তদের দেওয়া টাকা গণনা করা হচ্ছে। শনিবার সকালে সিলেটের জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এই কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, বরাবরের মতো এবারও মাজারের বিভিন্ন দানবাক্স ও ডেকচিতে দেশি টাকার পাশাপাশি বিদেশি মুদ্রাও পাওয়া গেছে। সেই সঙ্গে বিভিন্ন দাবি-দাওয়া লেখা চিঠিও পাওয়া গেছে।

মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে গঠিত কমিটির গত ২৩ সেপ্টেম্বরের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, মাজারের মোট টাকার ৩৫ শতাংশ উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ অন্যান্য খরচ মেটানোর কাজে ব্যবহার করা হবে।

ওই সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এস এম/ ২৪ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language