জাতীয়
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব উঠছে মন্ত্রিসভার বৈঠকে

ঢাকা,১৮ অক্টোবর-প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে। রোববার বিকেল ৪টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব তোলার কথা রয়েছে।
সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছিলেন, বর্তমান সরকারের মেয়াদেই আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলার মাঠে সচিবালয় স্থানান্তর করা হবে।
তিনি আরও জানিয়েছিলেন, সচিবালয় স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় প্রাথমিক যাচাই-বাছাই ও প্রস্তুতিমূলক কাজ চলছে। এ বিষয়ে অনুমোদনের জন্য আগামী মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব তোলা হবে। মন্ত্রিসভা এ বিষয়ে সিদ্ধান্ত দিলে সচিবালয় স্থানান্তরের মূল কার্যক্রম শুরু হবে।
এস এম/ ১৮ অক্টোবর ২০২৬






