জাতীয়

পাঠ্যবইয়ের দরপত্রে অনিয়মের অভিযোগে এনসিটিবিতে দুদকের অভিযান

২০২৭ সালের বিনামূল্যের পাঠ্যবইয়ের দরপত্রে অনিয়মের অভিযোগে এনসিটিবিতে দুদকের অভিযান
২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণের দরপত্রে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে এনসিটিবিতে দুদকের অভিযান।

ঢাকা, ০৬ অক্টোবর-২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর দরপত্রে অনিয়ম ও প্রাক্কলিত দর ফাঁসের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এনসিটিবি কার্যালয়ে দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায় বলে জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. তানজির আহমেদ।

দুদক জানায়, ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যবই মুদ্রণের দরপত্রে এনসিটিবির নির্ধারিত প্রাক্কলিত দর আগেই কিছু অসাধু ঠিকাদারের কাছে ফাঁস করে দেওয়ার অভিযোগ রয়েছে। পরে যোগসাজশ ও গোপন সমঝোতার মাধ্যমে প্রাক্কলিত দর বাড়িয়ে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাৎ ও ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযানটি চালানো হয়।

অভিযানের সময় দুদকের টিম দরপত্র-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র, নথি ও রেকর্ডপত্র খতিয়ে দেখে।

দুদক আরও জানায়, অভিযানে সংগ্রহ করা নথি ও প্রাথমিক তথ্য-উপাত্ত বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে। এই পর্যালোচনার ভিত্তিতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কমিশন থেকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে একই দিন পটুয়াখালীর রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি অফিসেও জমি নামজারিতে অতিরিক্ত অর্থ দাবি ও গ্রাহক হয়রানির অভিযোগে পৃথক অভিযান চালিয়েছে দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়।

এস এম/ ০৬ অক্টোবর ২০২৬




FAQ

১. এনসিটিবিতে দুদক কেন অভিযান চালিয়েছে?

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণের দরপত্রে প্রাক্কলিত দর আগেই কিছু ঠিকাদারের কাছে ফাঁস এবং পরে যোগসাজশের মাধ্যমে দর বাড়ানোর অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।

২. অভিযোগটি কি প্রমাণিত হয়েছে?

না। বর্তমানে বিষয়টি তদন্ত ও তথ্য যাচাইয়ের পর্যায়ে রয়েছে। দুদকের অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে—এমন তথ্য পাওয়া যায়নি।

৩. দুদক অভিযানে কী যাচাই করেছে?

দরপত্র-সংক্রান্ত নথি, কাগজপত্র, রেকর্ডপত্র এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত যাচাই করা হয়েছে।

৪. ২০২৭ সালের বইয়ের দরপত্র কি ইতিমধ্যে শুরু হয়েছে?

হ্যাঁ। সরকারি ই-জিপি নথিতে ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের একাধিক দরপত্রের তথ্য রয়েছে।

৫. তদন্তের পর কী হতে পারে?

দুদকের পর্যালোচনায় অনিয়মের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

Back to top button
🌐 Read in Your Language