উত্তর আমেরিকা

বারমুডা থেকে বোস্টনগামী নিখোঁজ এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার

এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার

ওয়াশিংটন, ০৪ অক্টোবর-বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের্বুলেন্সেস’-এর গালফস্ট্রিম জি-১০০ উড়োজাহাজটি শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে বারমুডার এলএফ ওয়েড বোস্টনের উদ্দেশে যাওয়ার পথে নিখোঁজ হওয়া একটি এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ন্যান্টাকেট দ্বীপের উপকূলে ধ্বংসাবশেষের সন্ধান পাওয়ার পর ছয় আরোহীর খোঁজে রাতভর উদ্ধার অভিযান চালাচ্ছে মার্কিন কোস্ট গার্ড।

নিখোঁজ ছয় আরোহীর মধ্যে চারজন কানাডার নাগরিক এবং দুজন বারমুডার বাসিন্দা। তাদের মধ্যে ছিলেন দুজন কানাডীয় পাইলট, দুজন চিকিৎসাকর্মী এবং বারমুডার একজন রোগী ও তার এক স্বজন।

‘ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সেস’-এর গালফস্ট্রিম জি-১০০ উড়োজাহাজটি শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোস্টনের উদ্দেশে যাত্রা করে। রাত ১টার কিছু পর বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল বিমানটির। তবে অবতরণের আগেই উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটির ফ্লাইট পর্যবেক্ষণ তথ্য অনুযায়ী, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে অল্প সময়ের মধ্যেই সেটি ২৪ হাজার ফুট উচ্চতা থেকে দ্রুত নেমে প্রায় ১১ হাজার ফুটে চলে আসে। এ সময় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে পাইলটদের রেডিও যোগাযোগেও সমস্যা হচ্ছিল। পরে পাইলট জরুরি পরিস্থিতির কথা জানান। বিমানটির বৈদ্যুতিক ব্যবস্থায় ত্রুটি দেখা দিয়েছিল বলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বিবিসি।

এরপর থেকেই নিখোঁজ বিমানটির সন্ধানে অভিযান শুরু হয়। একপর্যায়ে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ন্যান্টাকেটের উপকূলীয় সমুদ্র এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করে কোস্ট গার্ড।

তবে এখনো ছয় আরোহীর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে সমুদ্রে জাহাজের পাশাপাশি হেলিকপ্টার ও বিমান ব্যবহার করে তল্লাশি চালানো হচ্ছে। নিখোঁজদের পরিবারের সদস্যদেরও ঘটনার বিষয়ে জানানো হয়েছে।

এস এম/ ০৪ অক্টোবর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language