সংসদে আরও ১০টি স্থায়ী কমিটি গঠন ও একটি পুনর্গঠন

ঢাকা, ৭ সেপ্টেম্বর – জাতীয় সংসদে রবিবার আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে পুনর্গঠন করা হয়েছে আরও একটি কমিটি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে চিফ হুইপ মো. নুরুল ইসলাম নতুন কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।
গঠিত স্থায়ী কমিটিগুলোর মধ্যে ফেনী ১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলমকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। পাবনা ২ আসনের এ কে এম সেলিম রেজাকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং পাবনা ৫ আসনের মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া নোয়াখালী ৩ আসনের মো. বরকত উল্লাহ বুলু সংস্কৃতি মন্ত্রণালয়, টাঙ্গাইল ২ আসনের মো. আবদুস সালাম পিন্টু খাদ্য মন্ত্রণালয় এবং সংরক্ষিত নারী আসন ১৩ এর মাহমুদা হাবীবা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
খাগড়াছড়ির সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইঞাকে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, নরসিংদী ১ আসনের খায়রুল কবির খোকনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, লক্ষ্মীপুর ২ আসনের মো. আবুল খায়ের ভূঁইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং নোয়াখালী ২ আসনের জয়নুল আবদিন ফারুককে নৌ পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।
পাশাপাশি লক্ষ্মীপুর ১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেনকে সভাপতি করে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এস এম/ ৭ সেপ্টেম্বর ২০২৬
FAQ
১. জাতীয় সংসদে কবে ১০টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে?
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়।
২. কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির নতুন সভাপতি কে?
লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেনকে সভাপতি করা হয়েছে।
৩. খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কে?
মো. আবদুস সালাম পিন্টু খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন।
৪. নৌ-পরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কে?
জয়নুল আবদিন ফারুককে নৌ-পরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।
৫. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি কে?
সংরক্ষিত মহিলা আসন-১৩-এর সংসদ সদস্য মাহমুদা হাবীবা এই কমিটির সভাপতি হয়েছেন।







