শিক্ষা

এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা: শুরু ১৪ মার্চ

ঢাকা, ৩১ আগস্ট – ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের এই পাবলিক পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে।

সোমবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পক্ষ থেকে পরীক্ষার নতুন তারিখ ও এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৬ জুন থেকেই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। মূলত শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন মতামতকে গুরুত্ব দিয়ে এসএসসি পরীক্ষার সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরু হলেও এর বিস্তারিত সময়সূচি ও অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জানানো হবে।

এস এম/ ৩১ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language