মধ্যপ্রাচ্য

জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

তেহরান, ৩১ আগস্ট – হরমুজ প্রণালি অঞ্চলের লারাক দ্বীপে মার্কিন বাহিনীর হামলার প্রতিবাদে জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি বিমান ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। সোমবার ভোরের দিকে দেওয়া এক বিবৃতিতে ইরানি প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা আইআরজিসি এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয় যে লারাক দ্বীপে মার্কিন অভিযানের প্রতিশোধ নিতে রোববার মধ্যরাতে জর্ডানের কিং হুসেইন এবং আজরাক বিমান ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।

আইআরজিসির দাবি অনুযায়ী এই হামলায় ঘাঁটি দুটির প্রযুক্তিগত ও রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেহরান থেকে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে ভবিষ্যতে ইরানের ভূখণ্ডে কোনো আক্রমণ হলে তার জবাব হবে আরও কঠোর।

এর আগে রোববার রাতে হরমুজ প্রণালির লারাক দ্বীপে অভিযান চালিয়ে মার্কিন বিমান বাহিনী দুটি লাঞ্চার ধ্বংস করে। মার্কিন সেন্টকমের দাবি অনুযায়ী ওই লাঞ্চারগুলো জলমাইন স্থাপনের কাজে ব্যবহার করা হতো।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে ওই অঞ্চলে পেতে রাখা সব মাইন তারা অপসারণ করেছেন।

লারাক দ্বীপে হামলার পর ইরানের সংসদ সদস্য ইব্রাহিম আজিজি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে কোনো অপরাধকেই ছেড়ে দেওয়া হবে না এবং প্রতিটি হামলার জবাবে বিধ্বংসী পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

এনএন/ ৩১ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language