২৭ জেলায় স্থানীয় সরকার বিভাগে নতুন উপপরিচালক নিয়োগ

ঢাকা, ৩০ আগস্ট – বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে বদলি করেছে সরকার। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপসচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী কর্মকর্তাদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওইদিন বিকেলেই তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।
বদলি হওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে নরসিংদী, টাঙ্গাইল, ঝিনাইদহ, সাতক্ষীরা, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিলেট, হবিগঞ্জ, বরিশাল, ভোলা, পিরোজপুর, চট্টগ্রাম, চাঁদপুর, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, লক্ষ্মীপুর, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর। সরকারি কার্যক্রম আরও গতিশীল করার লক্ষে জনস্বার্থে এই রদবদল করা হয়েছে।
এস এম/ ৩০ আগস্ট ২০২৬







