জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে সরকারদলীয় এমপিদের বৈঠক

ঢাকা, ২৭ আগস্ট – প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।

সংসদীয় এই বৈঠকে জাতীয় সংসদের চলমান তৃতীয় অধিবেশন এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে। এ ছাড়া সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়াবলি নিয়েও সংসদ সদস্যরা আলোচনা করবেন।

বৈঠকের একটি প্রধান লক্ষ্য হলো সংসদ অধিবেশন পরিচালনার কৌশল এবং দলীয় অবস্থান সুসংহত করা। বর্তমানে চলমান এই বৈঠকে ক্ষমতাসীন দলের অধিকাংশ সংসদ সদস্য উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

এস এম/ ২৭ আগস্ট ২০২৬

Back to top button
🌐 Read in Your Language