জাতীয়

বিদ্যমান সংবিধানেই হবে রাষ্ট্রপতি নির্বাচন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২০ আগস্ট – বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুসারে ভোট দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রবেশের পূর্বে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু এখনও সংবিধান সংশোধন করা হয়নি, তাই বিদ্যমান নিয়ম অনুসারেই এই নির্বাচন পরিচালিত হবে। দীর্ঘ ৩৫ বছর পর সংবিধান সম্মতভাবে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এবারের নির্বাচনে সরকারি দলের পাশাপাশি বিরোধী দল থেকেও প্রার্থী রয়েছে।

এর আগে বহুবার রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হলেও এবার গণতান্ত্রিক ধারা বজায় থাকবে। তিনি আরও জানান, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচন দেশবাসী সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে উপভোগ করতে পারবেন।

মন্ত্রী আশা প্রকাশ করেন যে এই প্রক্রিয়ার মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং দেশের মানুষ প্রত্যাশিত রাজনৈতিক পরিবেশ দেখতে পাবে।

এস এম/ ২০ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language