জাতীয়
শারীরিক অসুস্থতায় আপাতত বিদেশ যাচ্ছেন না সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ঢাকা, ১৬ আগস্ট – শারীরিক অসুস্থতার কারণে নিকট ভবিষ্যতে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বর্তমানে তার চলাফেরায় ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে এবং পা অবশ হয়ে যাওয়ার ফলে অত্যন্ত সীমিত পরিসরে চলাফেরা করতে হচ্ছে তাকে।
এই পরিস্থিতিতে আপাতত দেশের বাইরে যাওয়ার কোনো সিদ্ধান্ত তিনি নেননি। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়মিত চিকিৎসা গ্রহণ করছেন এবং প্রয়োজন অনুযায়ী গুলশানের বাসভবনে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।
বঙ্গভবন ত্যাগ করে গুলশানের বাসায় আসার পর ইতিমধ্যে একবার তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করতে হয়েছে। বিদেশে গিয়ে চিকিৎসার বিষয়টি সম্পূর্ণভাবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করছে বলেও তিনি উল্লেখ করেন।
এস এম/ ১৬ আগস্ট ২০২৬









