শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি

রাজশাহী, ১৬ আগস্ট – রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ৮ জানুয়ারি থেকে এই ভর্তি পরীক্ষা শুরু হবে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৮ জানুয়ারি বি ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ৯ জানুয়ারি সি ইউনিট এবং ১৬ জানুয়ারি এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া চলতি বছরের ১২ নভেম্বর থেকে শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে।

এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা তাদের সুবিধামতো নির্ধারিত পরীক্ষা কেন্দ্রগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এস এম/ ১৬ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language